Japan Bangladesh Cultural Forum
এই মধ্যাহ্নে উপস্থিত সুধীবৃন্দ, আমি মামুন। বাংলাদেশ বংশদ্ভূত। আমার শুভেচ্ছা নিন।

আজকে জাপান ফাউন্ডেশন থেকে এই সুযোগ পাওয়ার জন্য Japan Bangladesh Cultural Forum কে যার পর নেই ধন্যবাদ জানাচ্ছি। বাংলাদেশ থেকে জাপানি ভাষার শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রামে অংশ নিতে পেরেছি, এটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় অভিজ্ঞতা।
উপস্থিত সুধীবৃন্দ, আপনারা কি জানেন বাংলাদেশে কেমন? এটা আসলে আয়তনে জাপানের তিন ভাগের এক ভাগের মত এবং জনসংখ্যা জাপানের চেয়ে প্রায় দেড় গুণ বেশি। এরকম দেশ হওয়ার পরেও – গত JLPT পরীক্ষায় অংশগ্রহণকারী পরীক্ষার্থীর সংখ্যা 9 হাজার এর উপরে, প্রায় ১০ হাজার ছিল। এই সংখ্যা প্রতিবার বেড়েই চলেছে। যার ফলে জাপানি ভাষার স্কুলের সংখ্যাও বেড়েই চলেছে। কিন্তু এত আগ্রহান্বিত ছাত্রদেরকে চমৎকার জাপানি ভাষা শেখাবার শিক্ষকের সংখ্যা অপ্রতুল , এটাই বাস্তব অবস্থা।

সুতরাং, জাপান ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ট্রেনিং প্রোগ্রামটি আমাদের মত দেশ গুলির জন্য বৃহৎ অবদান রাখবে বলে মনে করছি। শুধু বাংলাদেশ-ই নয় ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, ফিলিপাইন, ভারত, শ্রীলংকা, নেপাল ইত্যাদি দক্ষিণ-পূর্ব এশিয়া, এবং দক্ষিণ এশিয়ার এই দেশগুলির জন্য অভিজ্ঞ জাপানি ভাষার প্রশিক্ষক তৈরি হবে। তাই জাপান ফাউন্ডেশন এর কাছে আশা করব এধরনের প্রশিক্ষণ ভবিষ্যতে আরও আয়োজন করার।
এই প্রোগ্রামে ন্যাটিভ জাপানিজ শিক্ষকদের কাছ থেকে জাপানের জীবন ব্যবস্থায় প্রয়োজনীয় ভাষার প্রয়োগ সুচারুরূপে শিখতে পেরেছি।

আমাদের জাপানি ভাষার কমিউনিকেশন এর সামর্থ্য বৃদ্ধি পেয়েছে, জাপানের যেকোনো প্রান্তে গিয়ে আস্থার সাথে জাপানি ভাষায় কমিউনিকেশন করার মত যোগ্যতা অর্জন করার প্রয়াস পেয়েছি। এছাড়াও জাপানি ভাষার প্রশিক্ষণের ক্লাসগুলিতে জাপানি ভাষা শিক্ষা দান পদ্ধতি, শিক্ষণ কৌশল সম্পর্কে জ্ঞান অর্জন করতে পেরেছি। যেমন,আমাদের শেখানো হয়েছিল কিভাবে কার্যকর পাঠ পরিচালনা করতে হয়, শিক্ষার্থীদের কিভাবে অনুপ্রাণিত করতে হয় এবং কিভাবে পাঠের মধ্যে সংস্কৃতিকে অন্তর্ভুক্ত করতে হয়। বিশেষ করে রোল-প্লে অথবা গ্রুপ ওয়ার্ক ইত্যাদির মত কার্যকলাপ গুলি স্মৃতিতে গেথে আছে।
এই প্রশিক্ষণের মাধ্যমে আমি দৃঢ়ভাবে অনুভব করেছি যে, একজন শিক্ষকের জন্য যা গুরুত্বপূর্ণ তা হল- কেবল জাপানি ভাষা শেখানো নয়, বরং এমন একটি পরিবেশ তৈরি করা যেখানে শিক্ষার্থীরা আনন্দের সাথে এবং উৎসাহের সাথে শিখতে পারে।
পরিশেষে, আমি জাপান ফাউন্ডেশন জাপানিজ ল্যাঙ্গুয়েজ ইনস্টিটিউট এর শিক্ষকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, যারা আমাকে এই চমৎকার সুযোগটি দিয়েছেন। এবং গত একমাস ধরে বিভিন্ন দেশের শিক্ষকদের সাথে প্রশিক্ষণে অংশগ্রহণ করে তাদের সাথে বন্ধুত্ব করতে পেরে আমি খুব খুশি। আর তাই সবাইকে আজ বিদায় জানাতে আমার একটু খারাপ লাগছে যদিও, কিন্তু আমরা একটি গ্লোবাল নেটওয়ার্ক তৈরি করতে পেরেছি। এটাই স্মৃতিতে বহমান থাকবে।
উপস্থিত সুধীবৃন্দ, সত্যি আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ।